কুমিল্লায় কমেছে পাসের হার, ছে‌লেদের চেয়ে এ‌গি‌য়ে মে‌য়েরা

কুমিল্লা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৯:৫৩আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৯:৫৯

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন। তবে পাস ও জিপিএ-৫-এ ছে‌লেদের চেয়ে এ‌গি‌য়ে আছে মে‌য়েরা। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান। 

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন। গত বছরের তুলনায় পাসের হার ক‌মে‌ছে। তবে বে‌ড়ে‌ছে জি‌পিএ-৫। এবার পরীক্ষার্থী ছিল এক লাখ ৮৬ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পাস করেছে এক লাখ ৭০ হাজার ৪৮৪ জন। গত বছর পরীক্ষার্থী ছিল দুই লাখ ১৯ হাজার ৭০৪ জন। পাস করেছিল দুই লাখ ১১ হাজার ৫০৩ জন। গত বছর পাসের হার ছিল ৯৬ দশমিক ২৭। এ বছর পাসের হার ৯১ দশমিক ২৮। 

এদিকে, পাস ও জিপিএ-৫-এ ছে‌লেদের চেয়ে এ‌গি‌য়ে আছে মে‌য়েরা। ৭৩ হাজার ৯৯৩ জন ছে‌লে পাস ক‌রে‌ছে। এর মধ্যে জি‌পিএ-৫‌ পে‌য়ে‌ছে সাত হাজার ৮৭৭ জন। ৯৬ হাজার ৪৯১ জন মে‌য়ে পাস ক‌রে‌ছে। এর মধ্যে ‌জি‌পিএ-৫‌ পে‌য়ে‌ছে ১২ হাজার ১২১ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের ফল বরাবরের মতোই ভালো হয়েছে। তবে প্রত্যাশা আরও বেশি ছিল। আগামী দিনে আরও ভালো ফল হবে বলে প্রত্যাশা করছি।’

/এএম/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম