খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেখ হাসিনার জনসভায় আসছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৫:৪৪

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আজ রবিবার ‍দুপুরে জনসভায় আসছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে সকাল ৮টা থেকে জনসভাস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে তারা পলোগ্রাউন্ড মাঠে আসছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জনসভা থেকে চট্টগ্রামের ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তার পৌঁছানোর কথা রয়েছে। ৩টায় প্রধানমন্ত্রী জনসভায় ভাষণ দেবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

জনসভা ঘিরে নগরীর মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে

জনসভা ঘিরে নগরীর মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতারা পৌঁছে গেছেন। নগরী ছাড়াও জেলার বাইরের ১৫টি উপজেলা থেকে নেতাকর্মীরা বাস-ট্রাক ও মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনে জনসভাস্থলের দিকে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে দলীয় নেতাকর্মীদের বাইরেও আসছে সাধারণ মানুষ।

জনসভা ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন আয়োজকরা। জনসভার মঞ্চ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে। ৮৮ ফুট দৈর্ঘ্যের ও ১৬০ মিটার লম্বা এই মঞ্চে একসঙ্গে ২০০ অতিথি বসতে পারবেন। সমাবেশস্থল ছাড়াও নিউমার্কেট, কদমতলী, সিআরবি ও টাইগারপাসসহ আশপাশের এলাকায় থাকবে ৩০০ মাইক।

জনসভার মঞ্চ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা বলয় রয়েছে। জনসভা ও আশপাশে সাড়ে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। জনসভা ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

জনসভার নিরাপত্তায় পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকায় ১০০ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণপদ রায়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে কোনও হুমকি নেই। তবু সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী