চিকিৎসকের ছদ্মবেশে রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার, গ্রেফতার ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ০৮:৫০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৮:৫৭

কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে পল্লী চিকিৎসকের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে মো. ফোরকান (৩৯) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) উখিয়া ক্যাম্প-৯ এর পানবাজার এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ফোরকান উখিয়া পানবাজারের ক্যাম্প-১০ এর মোহাম্মদ সিদ্দিকের ছেলে।

৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো.ফারুক আহমেদ জানান, পল্লী চিকিৎসক ছদ্মবেশে ইয়াবার চালান পাচারের খবরে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ফোরকানের কাঁধে ঝোলানো ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসক ছদ্মবেশে ফোরকান ইয়াবা পাচার করে আসছিল। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী