কুমিল্লা দক্ষিণ আ.লীগের নেতৃত্বে আবারও মুস্তফা কামাল ও মুজিবুল হক

কুমিল্লা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৮:২৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:২৬

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগে আবারও সভাপতি ও সাধারণ সম্পাদক  হিসেবে পুরনোদের নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

কমিটিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ১৯৯৪ সালের ২২ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রয়াত খোরশেদ আলমকে সভাপতি ও প্রয়াত অধ্যক্ষ আফজল খানকে সাধারণ সম্পাদক এবং মুজিবুল হককে সাংগঠনিক সম্পাদক করে কমিটি করা হয়। ২০০৬ সালে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। আ হ ম মুস্তফা কামাল ও মুজিবুল হককে আহ্বায়ক এবং প্রয়াত আফজল খান এবং শফিকুল ইসলাম শিকদারকে যুগ্ম আহ্বায়ক করে ওই আহ্বায়ক কমিটি করা হয়েছিল।

২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ১ সেপ্টেম্বর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় সাত বছর পর তাদের রেখেই নতুন কমিটি ঘোষণা করা হলো।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান