সৌদি থেকে আসার এক সপ্তাহ পর ছেলের হাতে মা খুন

কুমিল্লা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ২১:৫৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ২১:৫৫

কুমিল্লার লালমাই উপজেলায় ছেলের শাবলের আঘাতে নুরজাহান বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে লালমাই উপজেলার কনকশ্রী গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত নুরজাহান কনকশ্রী গ্রামের কামাল হোসেন রাজা মিয়ার স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম নুরে আলম সবুজ (৩২)।

স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে সৌদি থেকে দেশে ফেরেন নুরে আলম। দুই বছর সৌদি থাকলেও দেশে টাকা-পয়সা পাঠাতে পারেননি। বিদেশ থেকে দেশে এসে একবার বাবা কামাল হোসেন রাজা মিয়াকেও মারধর করেন। ঘটনার দিন দুপুরে পার্শ্ববর্তী মামার বাড়িতে গিয়ে মামা, মামাতো বোনকে কাঠ দিয়ে পেটাতে থাকেন নুরে আলম। খবর পেয়ে নুরজাহান বেগম ছেলের হাত থেকে ভাই ও ভাতিজিকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় নুরে আলম সবুজ কাঠ ফেলে হাতে শাবল নেন। বাধা দিলে শাবল দিয়ে মা নুরজাহানকে মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই রক্তক্ষরণে মায়ের মৃত্যু হয়। পরে ঘাতক ছেলে বাড়ি এসে কাপড় নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধরে পুলিশে হস্তান্তর করেন।

লালমাই থানার ওসি আইয়ুব হোসেন জানান, নুরে আলমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান