চট্টগ্রামে জমে উঠেছে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১২ ডিসেম্বর ২০২২, ১০:২৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ২১:৪৮

চট্টগ্রামে জমে উঠেছে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’। নগরের কাজির দেউড়ি আউটার স্টেডিয়ামে এই মেলা শুরু হয় গত ১ ডিসেম্বর। মেলা চলবে পুরো ডিসেম্বর মাস। মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ ১৯৮৯ সালের পর গত ৩৩ বছর ধরে এই মেলার আয়োজন করে আসছে।

রবিবার (১১ ডিসেম্বর) সরেজমিন দেখা যায়, মেলায় পাট ও পাটজাত পণ্য ছাড়াও আছে থ্রি-পিস, জুতা, বিভিন্ন ধরনের শাড়ি, নকশি কাথা, কাশ্মীরি শাল ও কার্পেটসহ আছে ঘর সাজানোর বিভিন্ন উপকরণ। এছাড়া শিশুদের খেলনা, প্লাস্টিক পণ্য, কসমেটিকস পণ্যসহ বিভিন্ন ধরনের প্রসাধনী, মাটির তৈজসপত্রসহ হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। প্রতিবারের মতো এবারও পসরা সাজিয়ে বসেছে পঞ্চরসের আচার ও শ্বশুরবাড়ির পিঠা। মেলায় ক্রেতাদের উপচেপড়া ভিড় জমেছে।

মেলা ঘুরে দেখা গেছে, ক্রেতার আকর্ষণ বাড়াতে বিভিন্ন স্টলে একটি পণ্য কিনলে একই রকম আরও একটি পণ্য ফ্রি দেওয়া হচ্ছে।

মা নাসিমা গার্মেন্টস নামে একটি স্টলের কর্মচারী মো. ফেরদৌস বলেন, ‘থ্রি-পিসসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। যেকোনও একটি পণ্য কিনলে একটি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হচ্ছে। এবারের বিজয় মেলা জমে উঠেছে। সকালে লোকজনের ভিড় কিছুটা কম থাকে। বেলা বাড়ার সঙ্গে বাড়ে ক্রেতাদের ভিড়। বিকালের পর সবচেয়ে বেশি ভিড় জমে। গভীর রাত পর্যন্ত চলে বেচা-কেনা।’

চট্টগ্রামে জমে উঠেছে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’

সাদিয়া ইসলাম নামে মেলায় আসা এক নারী বলেন, ‘প্রতি বছর বিজয় মেলা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী নানা পণ্য মিলে এ বিজয় মেলায়। এ কারণে আমরাও অপেক্ষায় থাকি কখন বিজয় মেলা আসবে। আমরা এখান থেকে কেনাকাটা করবো।’

চট্টগ্রামে জমে উঠেছে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ১৯৮৯ সালের পর গত ৩৩ বছর ধরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সারা দেশে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এবার অসংখ্য অনুষ্ঠান মালার আয়োজন করছে। যার মধ্যে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক আলোচনা অনুষ্ঠান। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন, বিজয় শিখা প্রজ্বালন, বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও নারী সমাবেশ।’

চট্টগ্রামে জমে উঠেছে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় এম এ আজিজ স্টেডিয়াম গোলচত্বর সম্মুখে মুক্তিযুদ্ধের বিজয় শিখা প্রজ্বলন করা হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা। ১৫ ডিসেম্বর বিজয় মেলার প্রয়াত চেয়ারম্যান সাবেক সফল চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী