সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ২১:২৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২১:২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পী (২৯) গ্রেফতার করেছে পুলিশ। আদালতের বিচারক ও আইনজীবীর স্বাক্ষর জালের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সোমবার (১২ ডিসেম্বর) ভোরে তার নিজ বাড়ি উপজেলার নিজ সরাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। বাপ্পী উপজেলার নিজ সরাইল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন গ্রেফতারের বিষয়টি জেনেছেন উল্লেখ করে সাংবাদিকদের বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। যদি সে দোষী হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মামলার বাদী আইনজীবী ইশতিয়াক আহমেদ সাংবাদিকদের বলেন, চার-মাস আগে মোটরসাইকেল বিক্রির একটি এফিডেভিটের কপি আমার হাতে আসে। এতে আমার স্বাক্ষর থাকলেও সেটি আমি করিনি। পরে বিচারকের স্বাক্ষরও জাল বলে জানতে পারি। এ ঘটনায় আমি আদালতে মামলা দায়ের করি। বাপ্পী নামে একজন মামলার আসামি। ওই এফিডেভিটে সাক্ষী হিসেবে ওনার নাম ও স্বাক্ষর রয়েছে। আদালতে দেওয়া অভিযোগটি থানা হয়ে সিআইডি পুলিশ তদন্ত করছে।

সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, স্বাক্ষর জাল করার একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী