রাঙ্গুনিয়ায় দুই ভাইকে হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ ডিসেম্বর ২০২২, ১৩:৪৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৩:৪৮

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গরুর গলা থেকে রশি খুলে নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে তাদের বাবা জহির আহমেদ দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। মামলায় চার জনকে আসামি করা হয়েছে। তারা হলো- শফিকুল ইসলাম ও তার তিন ছেলে খোরশেদ আলম, মোরশেদ আলম ও সাইফুল আলম।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হন। তারা হলেন-ওই এলাকার জহির আহমেদের ছেলে জালাল উদ্দিন (২৮) ও তার ছোট ভাই কামাল হোসেন (২৫)। ঘটনার পর হত্যায় জড়িত শফিকুল ইসলাম ও তার ছেলে খোরশেদ আলমকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চার আসামির মধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই জন ঘটনার পর থেকে পলাতক। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

আরও পড়ুন: গরুর গলার রশি খুলে নেওয়াকে কেন্দ্র করে ২ ভাইকে হত্যা

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে জালাল তার গরুকে খাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে আসেন। পরে গিয়ে দেখেন তার গরুর গলার রশি কেউ খুলে নিয়ে গেছেন। খুঁজতে গিয়ে খুঁটিতে আঘাত করার কাঠের টুকরোসহ দড়িটি শফিকুলের হাতে দেখতে পান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। শফিকুলের মাথায় আঘাত লেগে ফেটে যায়। পরে এর জের ধরে সন্ধ্যায় জালালের ওপর হামলা চালান শফিকুলের তিন ছেলে খোরশেদ, মোরশেদ ও সাইফুল। এ সময় তাকে বাঁচাতে তার ভাই কামালসহ প্রতিবেশী ইদ্রিছ ও তার তিন সন্তান এগিয়ে আসেন। তখন প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই ভাই জালাল ও কামাল। পরে তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

/এসএইচ/
সম্পর্কিত
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের