গরু আনতে গিয়ে একসঙ্গে প্রাণ গেলো মা-মেয়ের

খাগড়াছড়ি প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২২, ২০:৫৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ২০:৫৫

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় বাড়ির পাশে গরু আনতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার গচ্ছাবিলের শাহানগর এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া মা-মেয়ে হলেন- একই এলাকার কুলছুমা বেগম (৩২) ও মেয়ে ইশরাত জাহান কলি (৮)। মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, বাড়ির পাশে জমি থেকে গরু আনতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে উভয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। পার্শ্ববর্তী লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মহি উদ্দিন মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ হাসপাতালে এসে নিহতদের সুরতহাল করে পরবর্তী আইনি কার্যক্রম শুরু করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার