কুমিল্লার ১৫ ইউপির ১১টিতে নৌকার জয়

কুমিল্লা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ২৩:৩০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২৩:৩০

কুমিল্লার পাঁচ উপজেলার ১৭ ইউনিয়নের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এসব ইউনিয়নের ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

১৭ ইউনিয়নের ১৫টিতে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। বাকি দুটিতে ইউপি সদস্য পদে নির্বাচন হয়েছে। ১৫ ইউনিয়নের ১১টিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। 

এর মধ্যে লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকের মো. আব্দুল আউয়াল, লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী চশমা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, পেরুল উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের আবু ছালেহ মো. কামাল হোসেন বিজয়ী হয়েছেন। পাশাপাশি বরুড়ার ভাউকসার ইউনিয়নে নৌকা প্রতীকের আহমেদ জামান মাসুদ ও শাকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক মুন্সী বিজয়ী হয়েছেন। 

এদিকে, নাঙ্গলকোটের আটটি ইউপি নির্বাচনে সাতটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।  

নাঙ্গলকোটে নৌকার বিজয়ী প্রার্থীরা হলেন রায়কোট উত্তর ইউনিয়নে মাস্টার রফিকুল ইসলাম, রায়কোট দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়নে তাজুল ইসলাম, আদ্রা দক্ষিণ ইউনিয়নে আবু ইউছুফ কোম্পানী, জোড্ডা পূর্ব ইউনিয়নে নুরুল আফসার, দৌলখাঁড় ইউনিয়নে সৈয়দ সাইফুর রহমান বাবলু ও বটতলী ইউনিয়নে আব্দুল জলিল। 

এছাড়া জোড্ডা পশ্চিম ইউনিয়নে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন মজুমদার।

দাউদকা‌ন্দির ‌দৌলতপুর ইউ‌নিয়‌নে স্বতন্ত্র প্রার্থী মইন উদ্দিন চৌধুরী ও  ইলিয়টগঞ্জ দ‌ক্ষিণ ইউ‌নিয়‌নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন জয়ী হয়েছেন। 

দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে। ১৫ ইউপির ১১টিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকিগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।’

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের