আধিপত্য বিস্তার নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা 

কুমিল্লা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১৪:০৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৪:০৯

কুমিল্লা নগরীর মোগলটুলীতে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে মাহবুব হোসেন মান্না (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর সুজা বাদশা মসজিদের অদূরে এই ঘটনা ঘটে। মাহবুব হোসেন নগরীর গাংচর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন।
 
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাত সাড়ে ১২ টার দিকে নগরীর সুজা বাদশা মসজিদের অদূরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় অপর গ্রুপের সদস্যরা মাহবুবকে ছুরিকাঘাত করে। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে ভোর ৪টার দিকে তার ‍মৃত্যু হয়।

কামরান হোসেন আরও জানান, মাহবুব মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি ডাকাতি ও তিনটি মাদক আইনে মামলা আছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কয়েকজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম