রাতে ফেসবুকে পোস্ট, সকালে মিললো হোটেল ম্যানেজারের ঝুলন্ত লাশ 

বান্দরবান প্রতি‌নি‌ধি
০৫ জানুয়ারি ২০২৩, ২০:৪৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ২০:৪৭

বান্দরবা‌নে ফেসবুকে পোস্ট দিয়ে মিনহাজুল ইসলাম নামে এক হোটেল ম্যানেজার আত্মহত্যা করেছেন বলে অ‌ভি‌যোগ পাওয়া গেছে। 

বৃহস্প‌তিবার (৫ জানুয়ারি) সকা‌লে বান্দরবান বাজা‌রের সাঙ্গু ব্রিজের পা‌শের হো‌টেল রাহুলের কক্ষ থে‌কে গলায় ফাঁস লাগা‌নো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মিনহাজুল ইসলাম (২৪) বান্দরবান বাজা‌রের বোটঘাটার মো. নজরুল ইসলামের ছে‌লে।

সহকর্মীরা জানিয়েছেন, বুধবার রা‌তে মিনহাজুল ইসলাম হোটেল রাহুলের ম্যানেজারের কক্ষে ছিলেন। ওই দিন রাতে ফেসবুকে দুটি পোস্ট দিয়েছেন। প্রথমটিতে তিনি লিখেছেন, ‘জন্মের দুই বছর পর থেকে দাদা-দাদির কাছে বড় হয়েছি। দাদি মারা গেছেন বহু বছর আগে। স্বপ্নে তেমন দেখি না। গতকাল হঠাৎ দাদিকে স্বপ্ন দেখেছি। দুজনে এক ভেলায় বসে ভেসে যাচ্ছি দূর বহু দূরে।’

এর কিছুক্ষণ পর দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন, ‘একটু পরই আমার জীবনের সমাপ্তি ঘটবে। যদি কোনোদিন কারও মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিয়েন। আল্লাহ হাফেজ।’

পু‌লিশ জানায়, দুটি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর নিজ কক্ষের দরজা বন্ধ ক‌রে গলায় ফাঁস লা‌গি‌য়ে আত্মহত্যা ক‌রেন মিনহাজুল। সকাল থেকে দরজা না খোলায় সহকর্মীরা পুলিশ ও বাড়িতে খবর দেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গে‌লে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বান্দরবান সদর থানার ও‌সি এস এম শ‌হিদুল ইসলাম ব‌লেন, ‘মিনহাজুল ইসলাম হোটেলের কক্ষে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। তবে কেন আত্মহত্যা ক‌রে‌ছেন তা জানা যায়‌নি। তদন্ত করে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী