ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৩ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৩, ২২:৫১আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ২২:৫১

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সরাইল ও আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জিল্লুর রহমান বলেন, ‘উপনির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সরাইল ও আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৬ জন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকাল পর্যন্ত ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিরা হলেন—স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী দলের যুগ্ম মহাসচিব আবদুল হামিদ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. রাজ্জাক হোসেন, জাকের পার্টির জহিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন মঈন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সরাইল উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা আবদুর রহিম, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ, মোহন মিয়া এবং শাহ মফিজ।

তবে মনোনয়নপত্র সংগ্রহ করেও জাতীয় পার্টির প্রার্থী পরিবর্তন হওয়ায় দলের অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম, বাংলাদেশ আইন পরিষদের সভাপতি কামরুজ্জামান আনসারী ও ইউনির্ভাসেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী মনোনয়নপত্র জমা দেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া। দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর বিএনপির অন্যান্য এমপিদের সঙ্গে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। গত ২৩ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

বিএনপি থেকে পদত্যাগের পর উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এজন্য রবিবার রাতে (০১ জানুয়ারি) তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। রবিবার রাতে দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এরই মধ্যে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে চার আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৮ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন হবে। 

/এএম/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি