নির্মাণাধীন ভবন থেকে হাতুড়ি পড়ে গণপূর্তের অফিস সহকারী হাসপাতালে

কুমিল্লা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ২২:৪৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২২:৪৪

কুমিল্লা নগরীতে নিরাপত্তা বেষ্টনীবিহীন নির্মাণাধীন ভবনের ওপর থেকে হাতুড়ি পড়ে এক নারী আহত হয়েছেন। এতে ওই নারীর মাথা ফেটে রক্তক্ষরণ হলে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসা নিয়ে সন্ধ্যায় বাসায় ফেরেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) নগরীর নজরুল অ্যাভিনিউ এলাকার কর ভবনের পাশের গলিতে এই দুর্ঘটনা ঘটে। আহত নারী পাশের পুষ্পাঞ্জলি ভবনের ভাড়াটিয়া ও কুমিল্লা গণপূর্ত বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেবী ছায়া দাশ।

তার বোন ধুপ ছায়া দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, দিদি অফিসের জন্য বের হচ্ছিল। আমি আমার মেয়েকে স্কুলে দিয়ে আসতে বের হই। তখন আমার মেয়ে হঠাৎ চিৎকার করে উঠলে দেখি, আমার বোন রক্তাক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি তার মাথায় নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকদের হাতে থাকা হাতুড়ির সামনের অংশ খুলে এসে পড়েছে। আমি কাছে যেতে যেতে তার পুরো শরীর রক্তে ভিজে যায়। এদিকে ওই ভবনের দায়িত্বরত একজন সেখানে আসে। তিনি আমাদের বলেন এগুলো ব্যাপার না। এগুলো প্রায়ই হয়। কপাল খারাপ তাই ওনার গায়ে এসে পড়েছে।

তিনি বলেন, সবাই দিদিকে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার ভর্তি দেন। দুই সেলাই লেগেছে। এখন বাসায় আছে তবে শোয়া থেকে ওঠার অবস্থা নেই। তারা এই ভবনের নির্মাণসামগ্রী দিয়ে পুরো রাস্তা দখল করে রেখেছে। ভবনেরও কোনও নিরাপত্তাবেষ্টনী নেই। কেউ এগুলো বললে পাত্তাও দেয় না। এই গলির আশপাশে ২০টা বিল্ডিংয়ে অন্তত ৫/৬ হাজার মানুষ থাকে। কারও জীবন নিরাপদ নয়।

ভবনের কাজ স্থগিত করে দেওয়া হয়েছে জানিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, জননিরাপত্তা না দিয়ে কেউ যদি ভবন নির্মাণের কাজ করেন তবে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিকালে খবর পেয়ে আমরা ওই ভবনের নির্মাণকাজ স্থগিত রেখেছি। আমরা কাল ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবো।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি