খণ্ড খণ্ড মিছিলে গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

কুমিল্লা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১২:২৭আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২:৩৩

খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুমিল্লায় গণঅবস্থানে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা কুমিল্লার টাউনহল মাঠে উপস্থিত হয়েছেন। 

বুধবার (১১ জানুয়ারি) সকালে কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠে দেখা যায়, খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউনহল মাঠের দিকে প্রবেশ করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

জানা গেছে, কুমিল্লার পাশ্ববর্তী জেলা ও কুমিল্লার উপজেলা গুলো থেকেও নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি শুরু আগে টাউনহল মাঠের অধিকাংশই পরিপূর্ণ হয়ে যায়। 

গণঅবস্থানে অংশ নেওয়া কুমিল্লার সদর দক্ষিণ থেকে আসা বিএনপি নেতা কামরুজ্জামান বলেন, ‘গণঅবস্থান শুধু বিএনপির নয়, এটা দেশ রক্ষার আন্দোলন। ভোট ও ভাতের জন্য এসেছি। এই আন্দোলন চলবে।’

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়াকে তারা কারাগারে পাঠিয়েছে। বিএনপি এখন আর বিএনপি নেই। এটা জনগণের আস্থার জায়গা হয়ে গেছে। আমাদের কর্মসূচিতে অনেক সাধারণ মানুষ আসছেন। মানুষ মুক্তি চায়। ভোট চায়। ভাতের অধিকার চায়। এই ফ্যাসিবাদ সরকারের পতন ছাড়া আমরা মাঠ থেকে সরবো না। আমাদের নেতা তারেক রহমানকে বলতে চাই, কর্মসূচি দেন। আমরা মাঠে নামতে প্রস্তুত।’

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির এই কর্মসূচিতে যেন ট্রাফিক ব্যবস্থায় ব্যাঘাত না ঘটে, মানুষের মনে যেন আতঙ্ক তৈরি না হয় এবং কোনও সহিংসতার ঘটনা যেন না ঘটে, সেজন্য আমরা একটি নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা করেছি। এতে গোয়েন্দা নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের প্রতি পয়েন্টে আমাদের নিরাপত্তা বাহিনী বাড়ানো হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

/এসএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান