ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিকের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১৮:৩০ আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৮:৩০

ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ছয় নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন মিয়ানমারের আকিয়াব শহরের বরিমা বড়ুয়ার ছেলে চওনা বড়ুয়া, তারাইংনা শহরের খ্যাইন চউলের ছেলে লাম সিং, আকিয়াবের রাসি অংয়ের ছেলে মং সা, তাজ অংয়ের ছেলে চওনা, উলাটি অংয়ের ছেলে মং চেতে, মৎ সাওয়ের ছেলে উয়া নাই।

পিপি ফরিদুল আলম বলেন, ‘২০১৮ সালের ১ মার্চ টেকনাফের সেন্টমার্টিনের পাশের সাগর থেকে ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ছয় নাগরিককে গ্রেফতার করেছিল কোস্টগার্ড। এ ঘটনায় কোস্টগার্ড কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেছিলেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বুধবার রায় দেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।’

/এএম/
সম্পর্কিত
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
সর্বশেষ খবর
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে মরদেহ দেশে ফেরা অনিশ্চিত
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে মরদেহ দেশে ফেরা অনিশ্চিত
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!