ডাকাত আতঙ্কে মাইকিং, ২ জনকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৩, ০৯:২৫ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৯:২৫

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার পর মসজিদে মসজিদে ডাকাত আতঙ্কে মাইকিং শুরু হয়। মাইকিং শুনে বেরিয়ে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করে মারধর করে স্থানীয়রা। এতে দুই জনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার ধারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে এই ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গণপিটুনির পর তিন জনকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। দুই জনের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: মসজিদে ডাকাত আতঙ্কের মাইকিং, ধরা পড়লো ৩ জন

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মুরাদনগরের ধারোরা ইউনিয়নের পালাসুতা ও কাজীয়াতল গ্রামে একাধিক ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকে ওই এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত ১১টার পর ধারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে বলে মসজিদে মাইকিং শুরু হয়। এরপর পাশের এলাকায় মাহফিল চলাকালে মাহফিলের মাইক থেকে মাইকিং করে স্থানীয়রা। পরে তা পুরো উপজেলার অধিকাংশ ইউনিয়নে ছড়িয়ে পড়ে। এ সময় ডাকাত প্রতিরোধে প্রত্যেক ঘরবাড়ি থেকে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান করে স্থানীয়রা। পরে পালাসুতা গ্রামে তিন যুবককে আটক করে ডাকাতির অভিযোগে গণপিটুনি দেয় লোকজন। তবে অনেকেই ডাকাতির আতঙ্ককে গুজব বলেও জানিয়েছেন। 

/এসএইচ/
সম্পর্কিত
রাতে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
সর্বশেষ খবর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা, দেখে হতবাক গ্রাহক
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার বাংলাদেশে আসার আর সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
সদরঘাটে হঠাৎ প্রতিমন্ত্রী, লঞ্চভাড়া নিয়ে দিলেন যে নির্দেশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ