ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে প্রাণ গেলো ২ জনের

কক্সবাজার প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৩, ১১:৩৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৬:২১

কক্সবাজারের সদর উপজেলার লারপাড়া বাস টার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দুপক্ষের বাগবিতণ্ডার পর সংঘর্ষে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে লারপাড়া বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনের মতো ব্যাডমিন্টন খেলা চলছিল। রাত সাড়ে ১১টার দিকে ব্যাডমিন্টন খেলায় দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় উপর্যুপরি ছুরিকাঘাত দুজন গুরুতর আহত হন। তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লারপাড়া গ্রামের নুরুল হুদার ছেলে সাইদুল ইসলাম (৩২) ও একই এলাকার আব্দুল হামিদের ছেলে কায়সার হামিদ (২৮)। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে মফিজ নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. আশিক আহমেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী