চট্টগ্রামে সংঘর্ষ: বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৪ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০২৩, ১৭:৪১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৭:৪১

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ৯০ জনের নাম উল্লেখ করে ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে। সোমবার রাতে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় এসব মামলা করে। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার বিকালে নগরের কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা করা হয়েছে। এর মধ্যে তিনটি করেছে কোতোয়ালি থানা পুলিশ। অপর মামলাটি করেছে জেলা পুলিশ। এসব মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ ও দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক ১৬ জনকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

সোমবার বিকালে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নগরের কাজীর দেউড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিলে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুরো কাজীর দেউড়ি এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।

/এএম/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ