রঙ-হাইড্রোজ দিয়ে খেজুরের গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৩, ২৩:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ২৩:০০

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী জেলা শহরের উত্তর পৈরতলায় এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলামসহ একটি দল।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, মিষ্টির গাদ দিয়ে গুড় তৈরি করা হচ্ছিল- এমন খবরের ভিত্তিতে সেই কারখানায় অভিযান চালাই। কিন্তু আমরা পৌঁছার আগেই তারা মিষ্টির গাদগুলো প্রসেসিং করে ফেলে। সেই কারখানায় গিয়ে দেখা যায়, চিনি পুড়িয়ে খাওয়ার উপযোগী নয় এমন রঙ, হাইড্রোজ ও স্যাকারিন মিশ্রিত করে ভেজাল খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। তারা পচা মেয়াদোত্তীর্ণ গুড়ে এসব উপাদান ব্যবহার করে খেজুরের গুড় তৈরি করছিল। সেখান থেকে ১২০ কেজি ভেজাল গুড়, ১০০ কেজি ভেজাল তিললাই (কদমা) ও অননুমোদিত রঙ, হাইড্রোজ ও স্যাকারিন জব্দ করা হয়েছে। এছাড়াও ওই কারখানায় ৩৫ বস্তা চিনি পাওয়া গেছে।

তিনি আরও জানান, কারখানার মালিক সাদেক মিয়াকে পাওয়া যায়নি। তার স্ত্রী বাহিজা বেগমকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ লঙ্ঘন করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই কারখানা থেকে ভেজাল গুড় তৈরি করে শহরের আনন্দ বাজারে তাদের নিজস্ব দোকানে বিক্রয় করে আসছিল। শীতের মৌসুমে খেজুরের গুড়ে চাহিদা বেশি থাকায় তারা এই অসাধু উপায়ে ভেজাল গুড় তৈরি করে বিক্রি করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের