রেললাইনে ভিডিও গেম: কাটা পড়ে তরুণ নিহত, আহত দুই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৩, ১০:১৩আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১০:২৯

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে বসে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে রিমঝিম (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় অপর দুই তরুণ আহত হয়েছেন। 

শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমঝিমের বাড়ি শহরের সরকার পাড়া এলাকায়।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট লেভেল ক্রসিং এলাকায় রেললাইনের উপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিলেন তিন তরুণ। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে তারা কাটা পড়েন। এসময় ঘটনাস্থলেই রিমঝিম নামে এক যুবক নিহত হয়। গুরুতর আহত হয় আরাফাত (২১) ও দীপু (২২) নামে অপর দুই যুবক। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।

আহত আরাফাতের বাড়ি শহরের বেপাড়ি পাড়া এলাকায় এবং দীপুর বাড়ি শহরের পুনিয়াউট এলাকায়।

আহতদের উদ্ধার কাজে অংশ নেওয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা আহত দুই জনকে দ্রুত হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করেছি। ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়েছে তারা। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। আহত দুই জনকে পরে ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অনির্বাণ মোদক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল রেফার করেন। 

রেলওয়ে জিআরপি পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলামম জানান, হতাহত তরুণরা রেললাইনে বসে গেম খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি