সাবেক এমপি মাহজাবীন ও তার স্বামীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জানুয়ারি ২০২৩, ২০:২৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২০:২৪

জামানতবিহীন বেসিক ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ খেলালির অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ ও তার স্বামী মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ চার জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।

রবিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রাপ্তদের আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে পাসপোর্ট আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

দেশ ত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলে- আই জি নেভিগেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ, একই প্রতিষ্ঠানের পরিচালক হুমাইরা করিম, সৈয়দ মোজাফ্ফর হোসেন ও সাবেক চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম।

আদালত সূত্র জানায়, ৩০০ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে গত বছর বিবাদীদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করা হয়। মামলা দুটি এখন বিচারাধীন। বেসিক ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে এই ঋণ নেন তারা। ঋণের বিপরীতে কোনও স্থাবর সম্পত্তির জামানত দেননি। ট্রাস্ট রিসিট এবং পারসোনাল গ্যারান্টির ভিত্তিতে তাদের এ ঋণ বিতরণ করা হয়েছে।

ঋণ গ্রহণের পর বিবাদীরা ব্যবসা পরিচালনা করলেও ঋণের টাকা ফেরত দেননি। বিবাদীদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাস করেন। তারা দেশত্যাগ করলে জনগণের জামানতের বিপুল টাকা আদায় না হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের