১৬ টাকার ইনজেকশন এক হাজারে বিক্রি

নোয়াখালী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৩, ২৩:২৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২৩:২৬

নোয়াখালীর জেলা শহরে ১৬ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করার অপরাধে এক ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পৌরসভার হাসপাতাল রোড এলাকায় জাপান বাংলাদেশ হাসপাতাল ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ‘এক ব্যক্তির কাছে ১৬ টাকা মূল্যের বারবিট ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করেছিল জাপান বাংলাদেশ হাসপাতাল ফার্মেসি। অভিযোগ পেয়ে ওই ফার্মেসিতে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পাওয়ায় ফার্মেসির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কাউছার মিয়া আরও বলেন, ‘এক প্যাকেটের পাঁচটা বারবিট ইনজেকশনের দাম ৮০ টাকা। সেখানে একটার দাম মাত্র ১৬ টাকা হলেও গ্রাহকের কাছ থেকে এক হাজার টাকা আদায় করা হয়েছে, যা রীতিমতো ডাকাতি।’

এ সময় জেলা স্যানিটারি পরিদর্শক মো. শওকত আলী ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম