‘সরকারের বিরুদ্ধে কোনও ইস্যু না পেয়ে শিক্ষাক্রমের পেছনে লেগেছে একটি গোষ্ঠী’

চাঁদপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪২

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘এখন থেকে যারা বই লিখবেন, যেখান থেকে যে তথ্য নেবেন, সেই সূত্র বইয়ে উল্লেখ থাকতে হবে।’

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বইয়ে যেসব কবিতা ও গদ্য থাকে তা বিশিষ্ট লেখকদের। এছাড়া বইয়ে যে লেখা থাকে সে লেখায় কিন্তু কোনও সূত্র লেখা থাকে না, এখনও নেই। যেগুলো লেখা হয়েছে, সেগুলো কোনও জায়গা থেকে কেউ নিয়ে থাকলে সেক্ষেত্রে কৃতজ্ঞতা স্বীকার করা সাধারণ নিয়ম। কিন্তু বইতে সাধারণত কোথাও সূত্র উল্লেখ করা হয় না। এখন বিষয়গুলো নিয়ে মানুষ অনেক বেশি সচেতন। কাজেই আমরা আশা করবো, এখন থেকে যারা বই লিখবেন, তারা যেখান থেকে যে তথ্য নেবেন সেই সূত্রগুলো যদি উল্লেখ করে দেন, তাহলে ভালো হয়। আবার অনেক ওয়েবসাইট আছে, যেখানে বলাই থাকে, এটির কোনও সাইটেশন জরুরি নয়।’

শিক্ষাক্রম নিয়ে যে এত রকমের কথা বলা হচ্ছে, তার মধ্যে অধিকাংশই হচ্ছে মিথ্যাচার উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যেখানে ভুল আছে, সেখানে আমরা নিশ্চয়ই সংশোধনী করেছি এবং করবো। কিন্তু যে মিথ্যাচার ও অপ্রচার চলছে, সেটি উদ্দেশ্যমূলকভাবে। কারণ, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আর কোনও ইস্যু না পেয়ে এখন একটি গোষ্ঠী এর পেছনে লেগেছে। কিন্তু এই ডামাঢোলের মধ্যে যেটা চাপা পড়ে যাচ্ছে, আপনারাও যেটাকে প্রায় এড়িয়ে যাচ্ছেন। সেটা হলো নতুন শিক্ষাক্রমের মাধ্যমে আমাদের পুরো পঠন ও শিখনপদ্ধতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই শিক্ষাক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে আনন্দময় শিক্ষা পাচ্ছে, যেটি তারা সারা জীবন ধারণ করবে এবং প্রয়োজন মতো প্রয়োগ করতে পারবে। শিক্ষাক্রমের যে বিশাল গুণগুলো রয়েছে, যে উদ্দেশ্যে করা হয়েছে, সেগুলো নিয়ে কথা বলা উচিত।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি