‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বেলজিয়ামের রানির সফর ভূমিকা রাখবে’

কক্সবাজার প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০০

বেলজিয়ামের রানির কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘রানির এই সফর বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের বাংলাদেশ যে সহায়তা করছে, আন্তর্জাতিক অঙ্গনে সেটা আরও জোরালো আলোচনা তৈরি করবে। এটা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সহায়ক হবে।’

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বেলজিয়ামের রানি মাথিল্ডের সঙ্গে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি।

এর আগে বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান বেলজিয়ামের রানি। পরে রোহিঙ্গাদের জীবনযাপন প্রত্যক্ষ করেন এবং নির্যাতনের শিকার রোহিঙ্গাদের কথা শোনেন। তবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি রানি মাথিল্ডে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রানি মাথিল্ডে মধুরছড়া আশ্রয়কেন্দ্রের (ক্যাম্প-৪) লার্নিং সেন্টার পরিদর্শন করেন এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। এরপর মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েকজন রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেন। দুপুরে লম্বাশিয়া (ক্যাম্প-৫) আশ্রয়কেন্দ্রে গাছের চারা রোপণ করেন। পাশাপাশি রোহিঙ্গাদের জীবনযাপন প্রত্যক্ষ করেন রানি।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মুহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, ‌‘রোহিঙ্গাদের জীবনমান, মানবিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে শরণার্থীদের সঙ্গে কথা বলেছেন রানি। পরে স্থানীয় প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।’

এর আগে সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান রানি মাথিল্ডে। সেখান থেকে সড়কপথে কুতুপালং ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের জীবনযাপন প্রত্যক্ষ করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এরপর পাশের মধুরছড়া আশ্রয়শিবির ঘুরে বিকাল ৪টায় কক্সবাজার শহরে ফিরে আসেন। বিকালে বিমানে ঢাকায় ফেরেন রানি।

 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের