ক্যাম্পে ছয় জনকে হত্যার ঘটনায় রোহিঙ্গা লালু গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৪

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ছয় জনকে হত্যার ঘটনায় করা মামলার পলাতক আসামি সফিকুল ইসলাম উরফে লালুকে (৫০) গ্রেফতার করেছে ৮- আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি ক্যাম্প ১৮ ব্লক-জি/৪৬ এর মৃত ইউছুফ আলীর ছেলে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার ময়নারঘোনা ক্যাম্প ১৮-এর ব্লক-সি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৮- এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।

তিনি বলেন, উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ছয় জনকে হত্যার ঘটনায় করা মামলার পলাতক আসামি লালুর অবস্থানের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে লালুকে গ্রেফতার করা হয়। ছয় জন হত্যা মামলায় লালুসহ অর্ধশতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আলোচিত ছয় হত্যা মামলার এজাহারনামীয় ১৬ নম্বর আসামি ছিলেন। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে। এরপর ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় জনকে হত্যার ঘটনা ঘটে।

/এলকে/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম