একুশের প্রথম প্রহরে চবি ছাত্রলীগের সংঘর্ষ

চবি প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের ‘বিজয়’ গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বিজয় গ্রুপটির একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন দেলোয়ার হোসেন, অন্য অংশের নেতা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন হোসেন। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড় চত্বরে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী দুই পক্ষের কর্মীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় দেলোয়ারের অনুসারীরা সোহরাওয়ার্দী হলের সামনে এবং আল-আমিনের অনুসারীরা কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাস্তায় অবস্থান নেন। পরে সংঘর্ষ আরও ছড়িয়ে যায়। প্রক্টরিয়াল টিম ও পুলিশ রাত পৌনে ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রলীগ নেতাকর্মী সূত্রে জানা যায়, হলের রুম দখলে রাখা ও গ্রুপের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজয় গ্রুপের কর্মীদের মধ্যে অন্তর্কোন্দল চলছিল। 

এ বিষয়ে এক অংশের নেতা দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আলামিনের অনুসারীরা এএফ রহমান হলে আমাদের রুম দখল করে রেখেছিল। এ ব্যাপারে কথা বলতে গেলে তারা আমাদের ধাওয়া করে। পরে রাতে তাদের পেয়ে আমাদের ছেলেরা ধাওয়া করে।’

এ বিষয়ে কথা বলতে অপর অংশের নেতা আলামিন হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।

বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার সূত্র জানায়, সংঘর্ষে আহত ১৫ জন চিকিৎসা নিতে এসেছিলেন। এদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম