চট্টগ্রামে আগুন: দোকানে মজুত কেমিক্যালে বাড়ে ভয়াবহতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৪

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা সমবায় মার্কেটে দেড় ঘণ্টার আগুনে পুড়েছে আট দোকান। সমবায় মার্কেটে অবস্থিত লেদ মেশিনের দোকানে প্রথমে আগুন লাগে। এরপর আগুন লাগে পাশের কেমিক্যালের দোকানে। এতে আগুনের ভয়াবহতা বেড়ে যায়।

আগুনে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ দোকানিরা। ক্ষতিগ্রস্ত নুরুল আবছার নামে এক দোকান মালিক বলেন, ‘চোখের সামনেই রোজগারের শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে গেছে।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমবায় মার্কেটে আগুনে পুড়েছে আটটি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি জানান, আগুনে ১০ জন মালিকের আটটি দোকান পুড়ে গেছে। রাত ১২টার দিকে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধারকাজ শেষ হয় বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টায়। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট কাজ করেছে। আগুনে মো. ইদ্রিস নামে এক ব্যক্তি পুড়ে মারা গেছেন। তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করা হয়। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমবায় মার্কেটে অবস্থিত লেদ মেশিনের দোকানে প্রথমে আগুন লাগে। এ সময় দোকানের মালিক ইদ্রিস দগ্ধ হয়ে মারা যান। পরে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। পাশে থাকা কেমিক্যালের দোকানে আগুন লাগে। কেমিক্যালের কারণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী