পান ক্ষেতে পড়েছিল কৃষকের গুলিবিদ্ধ মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সুমন দে শিশির (৫৫) নামে এক কৃষকের গুলিবিদ্ধ মরদেহ পান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী পাহাড় সংলগ্ন নিজ জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সুমন বাঁশখালী উপজেলার বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে পদুয়া ইউনিয়নে বাস করতেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এক কৃষকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন জামান বাচ্চু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুমন রাতে তার ক্ষেতে পাহারা দিতেন। তবে পাহাড়ি সন্ত্রাসীরা রাতে সেখানে তাকে না থাকার জন্য হুমকি দিয়েছিল। পাহাড়ি সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী