‘খালেদা জিয়ার মুক্তি সাময়িক, নির্বাচনে অংশ নিতে পারবেন না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া। চিকিৎসার জন্য তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে। এ ছাড়া তার এখনকার শারীরিক অবস্থা রাজনীতি করার মতো নয়।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দুটি দুর্নীতি মামলার আসামি খালেদা জিয়া উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘এর মধ্যে একটি মামলায় সাজা হয়েছে। অপরটির শুনানি চলছে। সাজাপ্রাপ্ত হওয়ায় সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ধারা অনুযায়ী তিনি কোনও নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি শর্তে মুক্তি দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘যে দুটি শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছিল, তাতে বলা ছিল ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন। ওই সময়ে দেশের বাইরে গমন করতে পারবেন না। তবে রাজনীতি করার বিষয়ে কোনও শর্ত দেওয়া হয়নি।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার ভাই যে আবেদনটা করেছিলেন, তাতে বলা আছে, তিনি গুরুতর অসুস্থ। এ অবস্থায় তাকে মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজা স্থগিত করে মুক্তি দিয়েছিলেন।’

খালেদা জিয়ার সাময়িক মুক্তির সঙ্গে রাজনীতি না করার বিষয়ে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের সঙ্গে একমত বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আমার সহকর্মীরা যা বলছেন, বাস্তব অবস্থা বিবেচনা করেই কথা বলছেন তারা। যিনি অসুস্থের কথা বলে কারগার থেকে বের হয়েছেন, তার তো রাজনীতি করার কথা নয়। তাদের কথায় যুক্তি আছে।’

এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব মো. গোলাম সারওয়ার ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম