‘আ.লীগের শান্তি সমাবেশ দেশকে এগিয়ে নেওয়ার অংশ’

চাঁদপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৯

দেশব্যাপী আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ, তা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টারই অংশ বলে জানালেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি। 

তিনি বলেছেন, ‘আমাদের ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও সব আন্দোলন-সংগ্রাম এবং দেশ গড়ার কাজে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ, সেটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টারই অংশ। কারণ, চিহ্নিত একটি অপশক্তি নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আবারও ২০১৩-১৪ এর মতো অগ্নিসন্ত্রাস করতে চায়। তাই দেশের জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টা অবশ্যই প্রতিহত করবে আওয়ামী লীগ।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দেশের শান্তিশৃঙ্খলা যেন কোনোভাবে বিনষ্ট না হয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যেন শান্তি বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে পারি, আমরা যেন দেশকে সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশ করতে পারি, সেই লক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচি। এর মধ্যে পাল্টাপাল্টি কিছু নেই। আমরা মাঠে আছি এবং থাকবো। আমরা সরকারে যেমন আছি, জনগণের সঙ্গে মাঠেও আছি, এবং থাকবো।’

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, সাবেক সচিব ও শিশুসাহিত্যিক ফারুক হোসেন, জেলা প্রশাসক কামরুল হাসান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী সমীর কুমার সাহা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাশ ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম