নারী পুলিশের ছবি-ভিডিও তুলে ব্ল্যাকমেইল, কনস্টেবল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৭

চট্টগ্রামে নারী নির্যাতন ও পর্নোগ্রাফির অভিযোগে করা মামলায় রুবেল মিয়া (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কনস্টেবল রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে এখনও থানায় আনা হয়নি।’

নগরের চান্দগাঁও থানার এক নারী পুলিশ সদস্যের করা মামলায় গত ১৮ ফেব্রুয়ারি তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত পুলিশ সদস্য কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা জেলার সদর থানার ছেওপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি চান্দগাঁও থানায় কনস্টেবল রুবেলের বিরুদ্ধে মামলা করা হয়। কনস্টেবল রুবেল ওই নারী পুলিশ সদস্যের আপত্তিকর ছবি ও ভিডিও তুলে রেখেছেন। তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছিলেন রুবেল। নারী ও শিশু নির্যাতন দমন আইনও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এদিকে, গত ১৯ ফেব্রুয়ারি রুবেল মিয়াকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে