অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: নিহতদের পরিবার পাচ্ছে আড়াই লাখ টাকা করে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মার্চ ২০২৩, ২২:৫২আপডেট : ০৪ মার্চ ২০২৩, ২২:৫২

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ছয় জন নিহত হয়েছেন। দগ্ধ ও আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

এদিকে, নিহতদের দাফনে তাদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৫ হাজার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। পরে প্রতি পরিবারকে দুই লাখ টাকা করে দেবে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন।

এ ছাড়া আহতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সাড়ে সাত হাজার ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আর তাদের চিকিৎসা, ওষুধ ও পরিবারের খরচ দেবে জেলা প্রশাসন।

এদিকে, নিহত ছয় জন হলেন- সীতাকুণ্ড উপজেলার পূর্ব ভাটিয়ারির কদমরসুল গ্রামের শামসুল আলম (৫৬), একই উপজেলার বানু বাজারের বিএমএ গেট এলাকার ফরিদ (৩২), নেত্রকোনার কলমাকান্দার রতন, নোয়াখালীর সুধারাম থানাধীন মিদ্দারহাট এলাকার আবদুল কাদের ও লক্ষ্মীপুরের কমল নগরের সালাউদ্দিন (৩৩)। অন্যজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

জেলা প্রশাসক চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের অবস্থা পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে ও সহায়তা প্রদানের জন্য এবং ক্ষতিগ্রস্তদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ার জন্য কন্ট্রোল রুম ও সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।
এ কেন্দ্রে সার্বক্ষণিকভাবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের স্টাফ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম