সীমা অক্সিজেন প্ল্যান্টে ছিল না পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
০৫ মার্চ ২০২৩, ১৩:৪৯আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৪:১১

পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত সীমা অক্সিজেন প্ল্যান্টে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বার বার তাগাদা দিলেও অগ্নিনির্বাপনে রাখা হয়নি পর্যাপ্ত ব্যবস্থা। রবিবার (৫ মার্চ) আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক এ তথ্য জানান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত প্রতিষ্ঠানটির ফায়ার সার্ভিসের লাইসেন্স রয়েছে। তবে প্রতিষ্ঠানটিতে পর্যন্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। যার জন্য ফায়ার সার্ভিসের লাইসেন্স পরিদর্শনের কাজে নিয়োজিত কর্মকর্তারা প্রতিষ্ঠানের মালিককে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে বার বার তাগাদা দিয়েছিল।’

দুর্ঘটনা কেন ঘটেছে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘শনিবার বিকালে অক্সিজেন রিফুয়েলিংয়ের কাজ করার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। মেশিনের যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোনও কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফেরদৌস আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সীমা অক্সিজেন প্ল্যান্টের অধীনে পরিবেশ ছাড়পত্র রয়েছে। তবে নবায়ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনার পর পরিবেশ অধিদপ্তরের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিস্তারিত বিষয়টি খতিয়ে দেখছি।’

সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বিস্ফোরণের পর আমরা উদ্ধার তৎপরতা নিয়ে ব্যস্ত ছিলাম। তাই প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় কাগজপত্র ছিল কিনা তা খতিয়ে দেখার সুযোগ হয়নি। আজ আমরা এ বিষয়ে খোঁজ নেব।’

বিস্ফোরক অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘কারখানাটিতে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স আছে কিনা তা আমার জানা নেই। লাইসেন্স দেওয়া হয় ঢাকা কার্যালয় থেকে। সেখান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তথ্য পাওয়ার পর এ সম্পর্কে জানা যাবে।’

শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন।

/আরআর/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম