অক্সিজেন প্ল্যান্টে দ্বিতীয়বার বিস্ফোরণের শঙ্কা নেই: ফায়ার সার্ভিস

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
০৫ মার্চ ২০২৩, ১৪:৩৩আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৪:৩৩

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের শুরু হওয়া উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। তারা জানিয়েছে, কারখানায় এই মুহূর্তে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের কোনও আশঙ্কা নেই।

রবিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে উদ্ধার অভিযান শেষ করে ফায়ার সার্ভিস। এর আগে ভোর ৬টা থেকে কুমিরা ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে।

শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে এখন পর্যন্ত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া বলেন, ‘বিস্ফোরণ হওয়া কারখানার বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করেছি। এতে মনে হয়েছে, এই কারখানায় এই মুহূর্তে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের আশঙ্কা নেই।’

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, রবিবার ভোর ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করা হয়েছিল। ঘটনাস্থল থেকে গ্যাসের সিলিন্ডারের বোতলগুলো সরানো হয়েছে। আজ অভিযান চলাকালে কোনও মরদেহ উদ্ধার ও আহত কাউকে পাওয়া যায়নি। কোনও শ্রমিক নিখোঁজ থাকার বিষয়েও কারো দাবি নেই। 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেন, ‘অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি টিম আজ কাজ করেছে। এ সময় কোনও হতাহত পাওয়া যায়নি। উদ্ধারকাজ শেষ হয়েছে। দুপুরের পর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হবে।’

/আরআর/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম