রেললাইনে উঠে যাওয়া বাসে ট্রেনের ইঞ্জিনের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মার্চ ২০২৩, ২৩:৪১আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০১:৪৬

চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে যাত্রীবাহী বাসকে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলওয়ের কর্মীসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার (০৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেঘনা অয়েলে তেলভর্তি ওয়াগন আনার জন্য যাচ্ছিল একটি ট্রেনের ইঞ্জিন। এ সময় সংকেত দেওয়া হলেও তা উপেক্ষা করে যাত্রীবাহী মিনিবাস রেললাইনের ওপরে উঠে যায়। তখন ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলের পয়েন্টসম্যানসহ তিন জন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।’

নিহতরা হলেন রেলের পয়েন্টসম্যান মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। আসাদুজ্জামান ও মিটন বাসযাত্রী বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালে আনার পথে রেলের এক কর্মীসহ তিন জন মারা গেছেন। তাদের লাশ মর্গে রয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম