অক্সিজেন কারখানায় বিস্ফোরণে নিহত ৭, মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মার্চ ২০২৩, ০১:৫৩আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০১:৫৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় কারখানার মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়।

বিস্ফোরণে নিহত মো. কাদের মিয়ার স্ত্রী রোকেয়া বেগম সোমবার (৬ মার্চ) রাতে সীতাকুণ্ড থানায় এ মামলা করেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, কারখানার ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন, তার ভাই পারভেজ উদ্দিন ওরফে সান্টু এবং আশরাফ উদ্দিনসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এ মামলা করা হয়েছে। মামলায় দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

গত শনিবার (৪ মার্চ) বিকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সাত জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

নিহত কাদের মিয়া সীমা অক্সিজেন কারখানায় গ্যাস রিফিলের কাজে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর সুধারামপুরের ওলিপুর এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন সীতাকুণ্ডের শীতলপুরে।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি