মদিনা থেকে মক্কা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মার্চ ২০২৩, ১৩:২৭আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৫:৫২

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) সকালে মদিনা থেকে মক্কা নগরীতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ফোরকান (৫০) ও বাঁশখালী উপজেলার ৬ নম্বর কাতুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোস্তফা আলী (৪৮)।

ফোরকানের ছোট ভাই মোহাম্মদ লোকমান বলেন, ‘আমার ভাইয়ের জেদ্দার সাদী মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত শনিবার তার আরেক বন্ধু মোস্তফাকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে জেদ্দা থেকে মদিনায় জিয়ারত করতে গিয়েছিলেন। মদিনায় জিয়ারত শেষে মক্কায় ওমরা হজ পালন করতে যাওয়ার সময় গাড়ি উল্টে এ দুর্ঘটনা ঘটে। আমরা সোমবার সন্ধ্যায় প্রবাসে থাকা আত্মীয়-স্বজনদের মাধ্যমে বিষয়টি জানতে পারি। এখন মরদেহ কীভাবে দেশে আনা যায় সে বিষয়ে চেষ্টা করছি।’

ফোরকান ২৫ বছর ধরে সৌদি আরবে ছিলেন। সর্বশেষ ২০ জানুয়ারি দেশ থেকে ঘুরে তিনি সৌদি আরব যান। ঈদুল আজহার পর দেশে ফিরে মেয়ের বিয়ের অনুষ্ঠান করার কথা ছিল তার। 

সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার একজনসহ দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সাতকানিয়ার বাসিন্দার নাম মোহাম্মদ ফোরকান। অপরজন বাঁশখালীর বাসিন্দা বলে জেনেছি। তাদের মরদেহ দেশে আনার জন্য স্বজনরা আইনগতভাবে চেষ্টা করছেন।’

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী