আ.লীগ আবার ক্ষমতায় না এলে সব ভাতা বন্ধ হয়ে যাবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৪ মার্চ ২০২৩, ২০:২৮আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:২৮

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বর্তমানে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে ভিজিডি, ভিজিএফ, ফ্যামিলি কার্ডসহ এক একটি ইউনিয়নের চার-পাঁচ হাজার মানুষ ভাতা পাচ্ছে। আবার একটি বাড়ি একটি খামারের মাধ্যমে সাধারণ মানুষ যে টাকা জমায়, সরকার তার দ্বিগুণ দিচ্ছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকার ওষুধ ফ্রি দিচ্ছে, বছরের শুরুতে বিনা পয়সায় বই দিচ্ছে। এসব দিচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগের সরকার, নৌকা প্রতীকের সরকার।’

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির উপকারভোগী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন। স্থানীয় লোকমান চেয়ারম্যান মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ আবার ক্ষমতায় না এলে সব ভাতা বন্ধ হয়ে যাবে। যেভাবে ৯৬ সালে শেখ হাসিনার চালু করেছিল বলে কমিউনিটি ক্লিনিকগুলো বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল। ভাতা দেওয়ার ক্ষেত্রেও তারা নানা অনিয়মের আশ্রয় নিয়েছিল। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসে এসব আবার চালু করেছে। তাই সাধারণ মানুষের উন্নয়ন এবং দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। আগামীতেও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতী, ইফতেখার হোসেন বাবুল, মুহাম্মদ আলী শাহ, জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, চেয়ারম্যান মো. নুর উল্লাহ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম