মোহনপুর ইউপিতে উপনির্বাচন

ভোটের একদিন আগে নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ৭ প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩, ২২:১৪আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২২:১৪

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল হাই প্রধানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাত প্রার্থী। বুধবার (১৫ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তারা।

এ সময় প্রার্থীরা বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলের প্রতি আনুগত্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকার প্রার্থী আব্দুল হাই প্রধানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

স্বতন্ত্র প্রার্থীরা হলেন—অ্যাডভোকেট সেলিম মিয়া, হাবিবুর রহমান, আবুল কাশেম মাস্টার, বদিউর রহমান, আবু হানিফ অভি, শরীফ মাহমুদ সায়েম ও ফয়সাল আহমেদ নাদিম। তাদের সরে দাঁড়ানোর ফলে বৃহস্পতিবার (১৬ মার্চ) হতে যাওয়া এই উপনির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে লড়বেন একমাত্র স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান। তার প্রতীক অটোরিকশা।

সাত প্রার্থীর ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণার সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম রিয়াজ উদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শাহজাহান প্রধান, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন গাজী, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আহসান উল্ল্যাহ হাসান, মোহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল হাই প্রধান।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের