পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা, নিহত ২

রাঙামাটি প্রতিনিধি
১৮ মার্চ ২০২৩, ০৮:৫৬ আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৯:১৭

রাঙামাটি সদরে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই জন পর্যটক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। 

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যার পর পিকনিক থেকে ফেরার পথে মানিকছড়িতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

পিকনিকের বাসের বাবুর্চি কামাল হোসেন বলেন, ‘আমরা ৫০ জন রাঙামাটি বেড়াতে আসি। বাসের সবাই চট্টগ্রামের ভাটিয়ারির ব্রিকস অ্যান্ড ক্লো ওয়াকর্স লিমিটেডের কর্মচারী। ফেরার পথে পর্যটন এলাকায় বাসটি প্রথমে দুর্ঘটনা ঘটায়। সেখানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সময় অনেক যাত্রী অন্য বাসে চলে যান। পরে ১৫ থেকে ১৭ জন নিয়ে বাসটি ছেড়ে আসে। এরপর মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।’

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক শিমুল রফি জানান, গাড়ির নিচ থেকে মৃত অবস্থায় দুই জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের কত্যর্বরত চিকিৎসক দেবব্রত ভট্টাচার্য জানান, হাসপাতালে পাঁচ জনকে আনা হয়। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনকে ভর্তি করা হয়। বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
চেকপোস্টে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা: পাকিস্তানে প্রাণ হারালেন ১১ জন
‘ওরা আমাকে মেরে ফেলবে, মা’ ফোনের পরই হোমস্টেতে তরুণীর মৃত্যু, গ্রেফতার যুবক
সর্বশেষ খবর
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
স্কুলছাত্রী হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস, ড্রয়ের পর এবার হার দেখলেন ক্লপ
জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস, ড্রয়ের পর এবার হার দেখলেন ক্লপ
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত