চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে লড়তে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মার্চ ২০২৩, ২০:৪৪আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২০:৫১

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে লড়তে ছয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৭ মার্চ) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ ছিল এই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এখান থেকে ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। শেষ দিনে ছয় প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

তাড়া হলেন- আওয়ামী লীগ মনোনীত নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির মো. কামাল পাশা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শাহাব উদ্দিন মো. আব্দুস সামাদ, স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মো. রমজান আলী।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল এই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৬ এপ্রিল। আসনটিতে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ ও নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন।

এদিকে, সোমবার দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ। এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান এবং সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ৭ নভেম্বর মইন উদ্দিন খান বাদল ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হলে ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোছলেম উদ্দিন আহমদ। এরপর আবারও আসনটি শূন্য ঘোষণা করে ইসি।

/এফআর/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম