খেলতে গিয়ে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেলো ২ কিশোরের

চাঁদপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ১৭:৪১আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৮:২৩

চাঁদপুর শহরে মাঠে খেলার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পুরান বাজার পূর্ব রামদাসদী এলাকার হাফেজ খানের বাড়ির সামনের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন হাফেজ খান নামে আরেকজন।

মৃতেরা হলেন- মো. মিনহাজ (১৫) ও মো. তামীম (১৬)। মিনহাজ রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে এবং শামীম একই এলাকার আকতারের ছেলে। তারা পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালেয়র ছাত্র। 

আহত হাফেজ খানের আত্মীয় শিউলী আক্তার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঝড় শুরু হয়। ওই সময় বাড়ির সামনের খোলা মাঠের পাশে বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে নিচে পড়ে। ওই সময় দুই কিশোরসহ আরও কয়েকজন খেলাধুলা করছিল। তাদের গায়ের ওপর তার ছিঁড়ে পড়ে। এতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের দুজনকে তার থেকে ছাড়াতে গিয়ে আহত হন হাফেজ নামে আরেকজন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত জানান, দুই কিশোরকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, দুই ছাত্রের মরদেহ নিয়ে যেতে হাসপাতালে আসেন স্বজনরা। এ সময় হাসপাতালের সংশ্লিষ্টরা আইনি প্রক্রিয়া ছাড়া মরদেহ নেওয়া যাবে না বলে জানান। এক পর্যায়ে নিহতদের স্বজনদের সঙ্গে দুই পক্ষের মারামারি হয়। এতে হাসপাতালের একজন স্টাফ আহত হন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতাল থেকে পুলিশ মরদহে থানায় নিয়ে আসে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/আরআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি