পাহাড় কাটার সময় ধস, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ এপ্রিল ২০২৩, ১৯:১৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ২১:৩২

চট্টগ্রামে আকবর শাহ থানা এলাকায় পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে নগরীর বেলতল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম খোকা (৪৫)।

চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ‘আকবর শাহ এলাকায় পাহাড় ধসে একজন মারা গেছেন। এখনও কয়েকজন মাটির নিচে আটকে আছেন বলে স্বজনরা দাবি করছেন। উদ্ধার তৎপরতা চলছে।’

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বেলতল এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। ওই এলাকায় একটি সড়ক নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটছিলেন শ্রমিকরা। এ কারণে এ পাহাড় ধসে পড়েছে। মাঠির নিচে আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখতে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক জানান, পাহাড় ধসে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম