বান্দরবানে বিএনপি ছেড়ে আ. লীগে যাচ্ছেন ৫ শতাধিক নেতাকর্মী

এস বাসু দাশ, বান্দরবান
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৭

আওয়ামী লীগ-বিএনপি বান্দরবান পার্বত্য জেলা সদর ও লামা পৌরসভা বিএনপির সাত কাউন্সিলরসহ পাঁচশতাধিক নেতাকর্মী দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বান্দরবান জেলা আওয়ামীলীগ সূত্র বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন বান্দরবান সদর পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর আবুল খায়ের আবু ও আবুল কালাম, লামা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলার জোসনা বেগম, কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন, মো. আবু ছালাম, জাকির হোসেন, মো. ইউসুফ আলী।  কাউন্সিলররা গত পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর হিসাবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।
জানা গেছে, আগামি ২৪ ফেব্রুয়ারী স্থানীয় রাজার মাঠে পৌর আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে ওই কাউন্সিলে জেলার দুই পৌরসভার বিএনপি সমর্থিত কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেবেন। অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের সিনিয়র নেতাসহ ৫শ নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করবেন।

জেলার লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপির কাউন্সিলররা আওয়ামী লীগে যোগ দিতে নিজেরাই আগ্রহ প্রকাশ করেন, তাই অনুষ্ঠানের মাধ্যমে তাদের দলে গ্রহণ করা হবে।

এই ব্যাপারে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি আমার জানা নেই, বান্দরবান বিএনপি এখন অনেক গুছানো, কেউ চলে গেলে বিএনপি ক্ষতিগ্রস্থ হবেনা।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম