শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পূর্বের নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। এবারও সেভাবে হবে।’
সোমবার (১০ এপ্রিল) বিকালে চাঁদপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলদের কাছে যেকোনও কিছুই ফাঁদ মনে হয়। তার কারণ তারা সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক ধারায় নেই। তারা সবার জন্য সারাক্ষণ ফাঁদ পাততে পাততে এখন তারা যেকোনও জায়গায় যা কিছু দেখেন, সব শুভ উদ্যোগকে ফাঁদই মনে হয়। তাদের চিন্তাটাই একটি বিকৃত পর্যায়ে পৌঁছে গেছে। সরকারের সদিচ্ছা সময়মতো একটি নির্বাচন করা। সেটাকেও তারা তাদের বিকৃত মস্তিষ্ক দিয়ে ফাঁদ হিসেবে দেখছে। তারা যত দ্রুত সুস্থ ধারায় ফিরে আসতে পারে তাদের জন্য মঙ্গল দেশের জন্য ও মঙ্গল।’
সেখানে সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান বাবুল, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস প্রমুখ। এ সময় দুস্থ ও অসহায় দুই শতাধিক নারী ও পুরুষের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।









