আনন্দ, বিউটিফুল ও কর্ণফুলী সেমাইকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৩, ২২:৫০আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২২:৫০

নোয়াখালীর চৌমুহনীতে সেমাই কারখানায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অন্য ব্রান্ডের লোগো সংবলিত প্যাকেট জব্দ করা হয়। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে শুরু হওয়া এ অভিযান শেষ হয় সন্ধ্যা ৭টায়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।

জানা গেছে, জেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর দক্ষিণ হাজীপুরে ঈদুল ফিতরকে সামনে রেখে অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে সেমাই উৎপাদন করে আসছে কিছু প্রতিষ্ঠান। এসব সেমাই বনফুলসহ বিভিন্ন নামিদামি ব্রান্ডের মোড়কে বাজারজাত করে। এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে সেমাই তৈরি, প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় আনন্দ, বিউটিফুল ও কর্ণফুলী লাচ্ছা সেমাইয়ের স্বত্বাধিকারীকে চার লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, নামিদামি ব্রান্ডের মোড়কে তা বাজারজাত, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় আনন্দ, বিউটিফুল ও কর্ণফুলী লাচ্ছা সেমাই নামের তিন প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া বনফুল লাচ্ছা সেমাইয়ের লোগো সংবলিত সব প্যাকেট জব্দ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ