চট্টগ্রামে স্ত্রীকে খুন করে মুন্সীগঞ্জে গিয়ে চাকরি নেন হাসান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ এপ্রিল ২০২৩, ২২:৫১আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২২:৫২

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পাঁচ মাস পর স্বামী হাসান আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১২ এপ্রিল) রাতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের একটি খামারে চাকরি করা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকালে পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে সংস্থাটির জেলা পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, গত বছরের ৪ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার একটি পাঁচতলা বাসার পানির ট্যাংকে সার্জিনা আক্তারের (২০) লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের খালা স্মৃতি বেগম বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন।

তিনি আরও বলেন, স্বামী হাসান আকন্দকে আসামি করা হয়। মামলায় পিবিআই ছায়া তদন্ত করতে গিয়ে স্বামীর সম্পৃক্ততা পায়। কিন্তু ঘটনার পর পরই সে পলাতক। নিজের পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে চাকরি নেয়। গ্রেফতারের পর স্বীকার করে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ বাসার পানির ট্যাংকের ভেতর গুম করে।

পিবিআই জানায়, হাসান আকন্দ একজন রিকশাচালক এবং তার স্ত্রী সার্জিনা আক্তার পেশায় পোশাকশ্রমিক ছিলেন। তাদের সংসারে সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের