দুর্ঘটনাকবলিত ট্রেনে ছিলেন নির্বাচন কমিশনের ১২ কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৩, ২২:০৯আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২২:০৯

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে দুর্ঘটনার কবলে পড়া সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন‌টিতে ১২ জন নির্বাচন কর্মকর্তা ছিলেন। এর মধ্যে সবাই কমবেশি আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

রবিবার (১৬ এপ্রিল) বিকালে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছাড়া ট্রেনটি সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর রেলওয়ে স্টেশনে‌ দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে ছয়টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে ৫৮৪ জন যাত্রী ছিলেন। কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

জানা গেছে, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের প্রশিক্ষণ শেষে ঢাকায় ফিরছিলেন ওই নির্বাচন কর্মকর্তারা। ট্রেনে থাকা নির্বাচন কর্মকর্তারা হলেন- ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার ব্যক্তিগত সহকারী হাবিবা আক্তার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙ্গামাটি জেলার এক উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলাম এবং অন্যরা আইসিটি অনুবিভাগের।

ট্রেনে থাকা ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন বলেন, সবাই কমবেশি আহত হয়েছেন। কেউ মারাত্মক নয়। আমরা চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের প্রশিক্ষণ শেষে ঢাকা ফিরছিলাম।

জানা গেছে, কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে‌ দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে যায় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল। এতে অর্ধশতের মতো ট্রেনযাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন নাঙ্গলকোট রেল স্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন।

/ইএইচএস/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ