সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
১১ মে ২০২৪, ০২:০০আপডেট : ১১ মে ২০২৪, ০২:০০

নীলফামারীর সৈয়দপুরে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আরমান হোসেন (৩৭) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে) বিকালে উপজেলা শহরের সৈয়দপুর-চিলাহাটি রেলপথের গোলাহাট বাইপাস সড়কের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক আরমান শহরের সাহেবপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। গোলাহাট বাইপাশ সড়ক এলাকায় তার ওষুধের ফার্মেসি রয়েছে।

সৈয়দপুর রেলওয়ে সূত্রে জানা যায়, শহরের রেলত্রুসিং বাইপাস সড়কের গোলাহাট এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিল আরমান। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরিবারের কোনও অভিযোগ না থাকায় সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের